অসম্পূর্ণ ইচ্ছা ।
প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু ইচ্ছা এমন কিছু স্বপ্ন থাকে যেগুলো হাজার চেষ্টা করার পরেও পূরণ হয় না। এই পৃথিবীতে এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যার জীবনে এমন একটিও স্বপ্ন নেই যেটা অপূর্ণ নেই। প্রত্যেক মানুষের জীবনেই কোন না কোন ইচ্ছা থাকে যেটাকে তারা খুব করে চাই পূর্ণ হক, কিন্তু প্রকৃতি চাই না যে তার ওই ইচ্ছাটা ওই স্বপ্নটা পূর্ণ হক। ঠিক তেমনই একজন মানুষের একটি অপূর্ণ স্বপ্ন আজকে আপনাদের শুনাবো, যেটা সে খুব করে চেয়েছিল পূরণ কিন্তু বিধাতার লিখন ও ভাগ্যের এমনই পরিহাস যে তার ওই স্বপ্নটা পূরণ হয়নি ।
সেই হতভাগ্য মানুষটা হলাম আমি নিজে,আমি আমার জীবনে চাইছি আর পাইনাই এমন কোন কিছুই নেই। আল্লাহ্ তায়ালার কাছে না চাইতেই আল্লাহ্ আমাকে এমন বাবা-মা দিয়েছেন যখন যা চাইছি তখন তাই দিছে। কিন্তু আমি যখন আমার আল্লাহ্র কাছে সিজদাই পড়ে তার একটা বান্দা কে আমার জীবন সঙ্গী করে চাইলাম তখন আল্লাহ্ আমাকে তা দিল না,খুব করে চাইলাম সিজদাই পড়ে কান্না করতে করতে চাইলাম তবুও আমার মালিক আমার আল্লাহ্ তাকে আমার করে দিল না,তবে আল্লাহ্র প্রতি আমার অগাধ বিশ্বাস আছে যে আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে। আর আমিও তো ওই আল্লাহ্রই বান্দা,আর আল্লাহ্ তার বান্দার সাথে খারাপ কিছু কীভাবে করবে। [লাইলাহাইল্লাহহু মহাম্মাদুর রাসুল্লাহ]। আমরাতো মানুষ আমাদের তো আল্লাহ্র কাছে চাওয়ার শেষ নাই। যতদিন এই শরীরে জীবন আছে ঠিক ততদিন তোমার কাছে চাইতে থাকবো মাবুদ,দেখি তুমি তোমার বান্দার দিকে কখন চোখ তুলে তাকাও।
চলেন আপনাদেরকে আমার অপূর্ণ ইচ্ছা , স্বপ্ন যাই বলেন না কেন ওইটা শোনাই ।।
প্রিয়তমা,
তুমি কোথায় হারালে প্রিয়তমা, তোমাকে দেখি না আজ কত দিন হলো হিসাব করলে আজ পুরোপুরি ১ বছর হোল তোমার সেই চিরচেনা মুখ খানি দেখি না।
কত দিন তোমার সেই মায়াবী কন্ঠশ্বর শুনি না এইটা মৃত্যু জন্তন্ত্রণার চাইতে কোন অংশে কম মনে হয় তোমার কাছে। তোমাকে ছাড়া আমি ভালো নেই প্রিয়তমা।
আমায় এইভাবে একা করে ফেলে রেখে তুমি কোথায় হারালে অভিমানি। তাহলে কি সবই মিথ্যা ছিল,শুধু মন ভাঙ্গার জন্যতো মানুষ এত কিছু করে না। তুমি
একবার এক মুহূর্তের জন্য হলেও আমাকে ভালবেসেছিলে এইটা আমার মন সবসময় বলে। তবে তুমি কেন আমাকে ছেরে গেলে অভিমানি, তুমি কি জানতে না
আমার জীবনের সম্পূর্ণটা জুড়ে শুধুই তুমি ছিলে, তুমি কি জানতে না তুমি চলে গেলে আমি কতটা একা হয়ে যাবো। তাহলে তুমি কেন আমায় একা করে চলে
গেলে। তোমায় ছাড়া আমি একদম ভাল নেই প্রিয়তমা। আমার জীবনটা একদম এলমেমেলো হয়ে গেছে, গত ১ বছরে ১ টা রাতও আমি ঠিক মত ঘুমাতে পারি
নাই। সারাক্ষণ শুধু একটা কোথায় ভাবি আর কি করলে তোমাকে বুঝাইতে পারবো যে আমি তোমাকে কতোটা ভালোবাসি , তোমাকে কোন ভাষায় বললে তুমি
বুঝবা যে তোমার জন্য দিন দিন আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি যদি একবার বলো আমি হাজার বার তোমার জন্য জীবন দিতে প্রস্তত। তোমাকে ছাড়া দিন আমার
মোটামুটি কেটে গেলেও রাত এর কাছে আমি খুবই অসহায়। একটা মানুষ কতোটা শক্ত হইতে পারে তা আমার জানা নেই। তবে বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে
আমি সবার সামনে হাসির অভিনয় করি তা একমাত্র আল্লাহ্ ছাড়া কেউ জানে না। সবাই দেখে আমি সবসময় হাশিখুশি থাকি, কিন্তু বুকের ভেতর কতটা কষ্ট
চাপা দিয়ে রাকছি তা একমাত্র আমার আল্লাহ্ ছাড়া কেউ জানে না। এই জীবনে তোমাকে পেলাম না এই কষ্টটা যত না বড় তার চাইতে ও বড় কষ্ট হলো আমি
তোমাকে বোঝাইতেই পারলাম না যে তোমাকে আমি কতটা ভালোবাসি, তুমি যদি বুঝতে রকি তোমাকে কতটা ভালোবাসে তাহলে তুমি কখনই রকি কে ছেড়ে
যেতে না। তুমি আমায় দেখনি,দেখেছো আমার আবরণকে আমার হৃদয়কে দেখতে পেলে তুমি নিজেকে সৌভাগ্যবান মনে করতে।
বহু সিজদাই তো করলাম তোমাকে পাওয়ার জন্য, কিন্তু যে সিজদায় তোমাকে পেতাম সেই সিজদাই তো ক্বাযা রয়ে গেলো...।
[ মির্জা গালিব ]
তবে একটা কথা মনে রেখো আমি শুধু তোমার বেলায় বেহায়া ছিলাম, নিজের আত্মসম্মান এর পরোয়া না করে তোমার কাছে তোমাকে যতবার ভিক্ষা চাইছি
একজন ভিক্ষুক ও এতবার ভিক্ষা চাইনা। যেখানে আত্মসম্মান এর জন্য নিজের গলা নিজে কেটে ফেলবো তবুও নিজের আত্মসম্মান এক চুল পরিমাণ ও কমতে
দিব না আমি রকি এই মেনটালিটির ছেলে। ওইখানে আমি কতবার তোমাকে নির্লজ্জের মতো মেসেজ দিছি , তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কত রকম ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি বুঝতে চাওনি। হইতবা আমিই তোমাকে বোঝাতে পারিনি,তবে তুমি মনে রেখো এই জীবনে কোন না কোন দিন আমার কথা তোমার ঠিকই মনে পড়বে তখন তুমি মনে মনে ভাববে যে ছিল কেও একজন যে কোন স্বার্থ ছাড়াই তোমাকে ভালোবাসতো কিন্তু তুমি তার ভালোবাসার মূল্যায়ন করনি। তবে যেনে রাখো তোমার যদি এই জীবনকালে কখনো আমার প্রয়োজন পড়ে, তুমি কোন রকম সংকোচবোধ ছাড়াই আমার কাছে চলে আসতে পারো তোমার জন্য আমার মনের দরোজা সারাজীবনের জন্য খোলা অভিমানী।
rockyinfohub নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url